

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে রাবার বাগানের ৩ শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে পাহাড়ি সন্ত্রাসীরা।
বুধবার (২২ এপ্রিল) ভোর রাত ৩টায় বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল করিম বান্টুর রাবার বাগানের স্টাফ ঘর থেকে তাদেরকে অপহরণ করে নিয়ে যায়।
অপহরণের শিকার শ্রমিকরা হলো এনামুল হক (২৪), মোহাম্মদ হাসান (২৬) এবং নুরুল ইসলাম (২৮)।
এরা তিনজনই কক্সবাজার জেলার টেকনাফের বাসিন্দা বলে জানা গেছে। তারা রাবার বাগানে পরিবার পরিজন নিয়ে থেকে কাজ করতো।
বাগান মালিক জানায়, বিগত ২/৩ বছর ধরে বাইশারীতে রাবার বাগান শ্রমিক হিসেবে কর্মরত আছে তারা এবং একেবারেই সাধারণ মানুষ।
তাদের উদ্ধারে প্রশাসন তৎপরতা চালাচ্ছে। অপহৃতের কাছ থেকে ১০ ঘণ্টা পেরিয়ে গেলেও কোন মুক্তিপণ দাবি করেনি সন্ত্রাসীরা।
বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলম জানান,ঘটনা তিনি শুনেছেন। তবে সত্যতা পাওয়া যাবে চাঁদা দাবি করলে অথবা উদ্ধার হলে।
স্থানীয়রা জানান, এমনিতেই শ্রমিক সংকটে রাবার মালিকরা। তার ওপর অপহরন ও মুক্তিপণ ঝামেলা চলছে দীর্ঘদিন ধরে। এভাবে হলে তো রাবার শিল্প হারিয়ে যাবে দেশ থেকে।
তারা আরো জানান, বাইশারীর আলিক্ষ্যং মৌজার পুলিশ ক্যাম্পের আশপাশে ছাগলখাইয়ার মতো সেনা ক্যাম্প করা উচিত। কারণ বাইশারীর পাহাড় এখন অরক্ষিত। সেনা ক্যাম্প স্থাপন ছাড়া অপরাধ নিয়ন্ত্রণ অসম্ভব।
মন্তব্য করুন