বুধবার
২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে হাসপাতালে অভিযান, নারীসহ ৩ জনের কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পিএম
সরকারি খানপুর ৩০০ শয্যা হাসপাতালে তিন দালাল আটক
expand
সরকারি খানপুর ৩০০ শয্যা হাসপাতালে তিন দালাল আটক

নারায়ণগঞ্জ সরকারি খানপুর ৩০০ শয্যা হাসপাতালে জেলা প্রশাসন ও র‍্যাবের যৌথ অভিযানে নারীসহ তিন দালালকে আটক করা হয়েছে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতাল প্রাঙ্গণে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, শহরের খানপুর এলাকার মোজাম্মেল হক বাদল, বন্দর উপজেলার আম্বিয়া বেগম এবং ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকার রাসেল।

এছাড়া ফতুল্লার গোবতলী নতুন বাজার এলাকার আব্দুল মান্নানকে এক হাজার টাকা অর্থদণ্ড দিয়ে ছেড়ে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম এবং র‍্যাব-১১ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মো. আল মাসুদ খান।

হাসপাতাল এলাকায় দালালচক্রের তৎপরতা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসকের সহকারী কমিশনার তারিকুল ইসলাম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন