

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় যৌথবাহিনীর অভিযানে ১৬শ’ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়েছে।
তেল মজুতের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফারুক নামের একজনকে আটক করেছে পুলিশ ও নৌবাহিনী।
মঙ্গলবার (২২ এপ্রিল) গভীর রাতে তমরদ্দি বাজারে পুলিশ ও নৌবাহিনীর যৌথ দল অভিযান চালায়।
অভিযানকালে বাজারের উত্তর পাশে একটি মোটর পার্টসের দোকান থেকে ৮ ড্রাম (মোট ১৬ শত লিটার) ডিজেল জব্দ করা হয়।
পরে ফারুক ঘটনাস্থলে এসে তেলের মালিকানা দাবি করে জানায়, জাহাজে ব্যবহারের জন্যই এসব তেল আনা হয়েছিল।
বুধবার সকালে জব্দ করা ডিজেল হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। আটক মো. মফিজ উদ্দিন ফারুক তমরদ্দি ইউনিয়নের ক্ষিরোদিয়া গ্রামের ইয়াহিয়া মাস্টারের ছেলে।
ফারুকের ভাই মেজবাহ উদ্দিন শামীম অভিযোগ করে বলেন, আমাদের বাল্কহেডের জন্য বৈধভাবে তেলগুলো নেওয়া হয়েছিল।
প্রয়োজনীয় সব কাগজপত্র থাকা সত্ত্বেও তেলগুলো জব্দ করা হয়েছে। এটি আমাদের ওপর এক ধরনের জুলুম।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করা হয়েছে।
অবৈধভাবে মজুত করার অভিযোগে তেল জব্দ ও ফারুককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
মন্তব্য করুন