বুধবার
২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সন্তানসহ মুক্তি পেলেন সেই যুব মহিলা লীগের নেত্রী ​

গাজীপুর সিটি প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১২:৫০ পিএম
দেড় মাসের সন্তানসহ সেই যুব মহিলালীগের নেত্রী কারাগার থেকে মুক্তি
expand
দেড় মাসের সন্তানসহ সেই যুব মহিলালীগের নেত্রী কারাগার থেকে মুক্তি

তেজগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার হওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম ও তার শিশু সন্তান জামিন পেয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) বেলা ১২টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার তিনি মুক্তি পান।

তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে জেলার শিরিন আক্তার।

এরআগে মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন।

এদিকে ওই নেত্রীকে কাশিমপুর কারাগার হতে নিতে তার দেড় মাসের সন্তানসহ সেই যুব মহিলালীগের নেত্রী কারাগার থেকে মুক্তি সদস্য ও সহকর্মীরা সকাল হতেই কারাগার ফটকে অপেক্ষা করেন।

তেজগাঁও এলাকার শ্রমিক লীগের নেতা আলমগীর হোসেন বলেন, তিনি আমাদের এলাকার বড়বোন। একসঙ্গে রাজনীতি করেছি। তার সঙ্গে যে অন্যায় হয়েছিল, তা মিডিয়ার মাধ্যমে প্রচারের কারণে আদালত মানবিক দিক বিবেচনা জামিন দেয়। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।

কারা ফটকে শিল্পী বেগম বলেন, আমাকে পুলিশ ধরতে চায়নি, বিএনপির লোকজন আমাকে ধরিয়ে দিয়েছে। আমি আওয়ামী লীগ করি কিন্তু কোন পদপদবী নেই। আমাকে মুক্তি দিয়েছে এজন্য আমি আইনের প্রতি আলাদাতের প্রতি কৃতজ্ঞ।

​উল্লেখ্য, গত সোমবার (২০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও থানার রেলওয়ে কলোনি স্টেশন রোডের নিজ বাসা থেকে শিল্পী বেগমকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

পরে মঙ্গলবার রাতে শিল্পী বেগম তার দেড় মাস বয়সী দুগ্ধপোষ্য কন্যাসন্তান কাইফা ইসলাম সিমরানকে সঙ্গে নিয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন