বুধবার
২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পিএম
প্রমানন্দ ছেলে ননী
expand
প্রমানন্দ ছেলে ননী

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে এসিড অপরাধ নিয়ন্ত্রণ আইনের মামলায় ২৩ বছর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামী উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের নৈলতলা গ্রামের প্রমানন্দ ছেলে ননী (৪২)

মঙ্গলবার (২১ এপ্রিল) গভীর রাতে নাজিরপুর থানার কর্তব্যরত সাব-ইন্সপেক্টর সাজেদুল কায়েসের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপজেলার নৈলতলা গ্রাম থেকে ননীকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ননী ২০০৩ সালে একটি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে এসিড অপরাধ নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ডও রয়েছে।

নাজিরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামী ননীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন