

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, “আপনারা আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছেন এবং আমার নেতা প্রধানমন্ত্রী আপনাদের সম্মানিত করার জন্য আমাকে মন্ত্রিত্ব দিয়েছেন। তাই আমার এখন বসে থাকার সময় নেই। আগামী ৫টি বছর আপনারা যাতে বলতে পারেন—আমরা আমাদের সন্তানকে ভোট দিয়েছি এবং তিনি আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করেছেন।”
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার দাপনাজোড় ব্রিজের উদ্বোধন শেষে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
আহমেদ আজম খান আরও বলেন, “কে আমাকে ভোট দিয়েছেন আর কে দেননি, আমি সেটি দেখতে যাব না। আপনারা আমাকে ভোট দিয়েছেন, আমি সকলের এমপি। আমি আপনাদের এবং দেশের মন্ত্রী। আমি সবার জন্য কাজ করব।”
তিনি বলেন, “ভাতকুড়া থেকে নলুয়া পর্যন্ত চার লেন রাস্তার কথা আমি নির্বাচনের সময়ও বলেছি। আমি এটি নিয়ে কাজ শুরু করে দিয়েছি। এছাড়া বাসাইল বাজারে যে যানজট হয়, তা নিরসনে এখানে একটি বাইপাস করার চিন্তা করছি।”
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ।
মন্তব্য করুন