

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহের ভালুকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে জ্বালানি তেল বিক্রি করার অপরাধে মেসার্স সাহনূর সিএনজি ও হবিরবাড়ি সরকার ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (১৭ এপ্রিল) ভালুকা উপজেলার হবিরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ হোসেন।
জানা যায়, সাধারণ ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে হবিরবাড়ি কোকাকোলা কারখানা এলাকায় অবস্থিত মেসার্স সাহনূর সিএনজি ও হবিরবাড়ি সরকার ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে সরকারি সকল নিয়মাবলি যথাযথভাবে মেনে চলার নির্দেশনা প্রদান করা হয়।
এ সম্পর্কে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ হোসেন জানান, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখা জরুরি। কিছু অসাধু ব্যবসায়ী নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা রেখে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছে এমন অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন ওই নির্বাহী কর্মকর্তা।
মন্তব্য করুন