

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদীর বেলাবোতে দড়িকান্দি ভোরের পাখি সমাজ কল্যাণ সংসদের উদ্যোগে আয়োজিত বৈশাখী মেলায় ঐতিহ্যবাহী ও জনপ্রিয় হাডুডু খেলার আয়োজন করা হয়।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার নারায়ণপুর ইউনিয়ন দড়িকান্দি বাসস্ট্যান্ডে দড়িকান্দি ভোরের পাখি সমাজ কল্যাণ সংসদের উদ্যোগে আয়োজিত ৩ দিনব্যাপী বৈশাখী মেলার ২য় দিনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় হাডুডু খেলার আয়োজন করা হয়।
খেলায় লাল দলকে হারিয়ে সবুজ দল জয়ী হয়। পরে বিজয়ী ও পরাজিত উভয় দলের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
জনপ্রিয় হাডুডু খেলা উদ্বোধন করেন নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল বাছেদ মাষ্টার।
খেলা দেখতে দূর-দূরান্ত থেকে আসা বিপুল সংখ্যক দর্শনার্থী প্রতি বছর ব্যতিক্রমী এ ধরনের আয়োজনের দাবি জানান।
দড়িকান্দি ভোরের পাখি সমাজ কল্যাণ সংসদের সভাপতি মোঃ কামরুজ্জামান রাসেল বলেন, কালের বিবর্তনে ঐতিহ্যবাহী এ খেলাটি হারিয়ে যেতে বসেছে। বিশেষ করে নতুন প্রজন্ম ও শিশু-কিশোররা তথ্য-প্রযুক্তির এই যুগে হাডুডু খেলার নামটিও ভুলতে বসেছে। তাই খেলাটির ঐতিহ্য ফিরে পেতে এবং নতুন প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে থেকে দূরে রাখতে এমন আয়োজনের বিকল্প নেই।
মন্তব্য করুন