

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামে ফুটবল খেলা নিয়ে বাকবিতণ্ডার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইব্রাহিম মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার খাগাউড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম মিয়া ওই গ্রামের লিন্দন মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে খাগাউড়া গ্রামের একটি মাঠে স্থানীয় যুবকদের মধ্যে ফুটবল খেলা চলছিল। খেলা চলাকালে ইব্রাহিম মিয়ার সঙ্গে একই গ্রামের মৃত মোতালিব মিয়ার ছেলে সৌরভ মিয়ার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উত্তেজনা বৃদ্ধি পেলে খেলা শেষে সৌরভ মিয়া ছুরি দিয়ে ইব্রাহিম মিয়ার ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
এসময় ইব্রাহিমের পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই জানান, ঘটনার সময় তিনি বাজারে ছিলেন। পরে জানতে পারেন প্রতিবেশী সৌরভ মিয়া তার ভাইকে ছুরিকাঘাত করেছে। তিনি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরীফ আহমেদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন