শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুজিবনগর দিবসে মুক্তিযোদ্ধা ও নাগরিক সমাজের শ্রদ্ধা নিবেদন

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০০ পিএম আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও মুক্তিযুদ্ধ মানচিত্র পরিদর্শন করলেন ঢাকা থেকে আগত নাগরিক সমাজের প্রতিনিধি দল। এর আগে সকাল নয়টায় মেহেরপুরের মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের সন্তানরা মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্প মাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও লেখক আবু সাইদ খানের নেতৃত্ব নাগরিক সমাজের একটি প্রতিনিধি দল মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, সিপিবি সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সহসাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, সুপ্রীম কোর্টের আইনজীবী মিনহাজুল হক চৌধুরী ও মানবাধিকার কর্মী দীপায়ন খীসা ও রফিক আহমেদ সিরাজী, সিপিবির মেহেরপুর জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

পুষ্প মাল্য অর্পণ শেষে প্রতিনিধি দল ঐতিহাসিক শপথ স্থানসহ মুক্তিযুদ্ধ মানচিত্র, মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘর ও মুক্তিযুদ্ধের বিভিন্ন ভাস্কর্য পরিদর্শন করেন।

নেতৃবৃন্দরা ৫ই আগস্টের ভেঙে ফেলা ভাস্কর্যগুলো দেখে ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, মুক্তিযুদ্ধ এবং ইতিহাস কারো একক সম্পত্তি নয়। দ্রুত সংস্কারসহ মুক্তিযুদ্ধের ইতিহাসকে তরুণ প্রজন্মের মাঝে তুলে ধরতে ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুক্তিযুদ্ধের মর্যাদাপূর্ণ স্থান মুজিবনগরকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানান।

১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর আম্রকাননে শপথ নেয় বাংলাদেশের প্রথম সরকার। তারপর থেকেই দিনটি মুজিবনগর দিবস হিসেবে পালিত হচ্ছে। তবে এ বছর সরকারীভাবে কোন কর্মসূচী নেওয়া হয়নি। জেলা প্রশাসকের পক্ষ থেকে বলা হয়েছে এবার সরকারীভাবে কোন নির্দেশনা না থাকায় প্রশাসনের পক্ষ থেকে কোন কর্মর্সূচী পালন করা হচ্ছে না। তবে দিবসটি উপলক্ষে সকাল ৯ টার সময় মুজিবনগর উপজেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের পক্ষ থেকে মুজিবনগর স্মৃতিসৌধে জাতীর শ্রেষ্ট সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। মুক্তিযোদ্ধা হাজী আহসান আলী খাঁন, মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুল মালেক, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের মুজিবনগর উপজেলা সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সহ অন্যান্য সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন