শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ১

‎ ‎হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও চারটি দেশীয় অস্ত্রসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মধ্য মাইজছরা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও হাতিয়া থানা পুলিশ।

অভিযানে কুখ্যাত সন্ত্রাসী মহিবুল্লাহ ওরফে মফুইল্ল্যা চোরাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৪টি দেশীয় অস্ত্র।

অভিযান পরিচালনাকারী কোস্ট গার্ডের এক কর্মকর্তা জানান, "গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। আটক ব্যক্তির বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে অস্ত্র মামলা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

আটককৃত মহিবুল্লাহ সোনাদিয়া ইউনিয়নের মধ্য মাইজছরার বাসিন্দা। তার বিরুদ্ধে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন