

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘ ৩৮ বছর ৯ মাসের এক সোনালী কর্মজীবন শেষে রাজকীয় সম্মানে বিদায় নিলেন চাঁদপুরের কচুয়া উপজেলার আইনগিরী উচ্চ বিদ্যালয়ের সবার প্রিয় সহকারী প্রধান শিক্ষক মোঃ রমিজ উদ্দিন।
বুধবার (১৬ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। প্রিয় শিক্ষকের অবসরের খবর শুনে বিদ্যালয়ে ভিড় জমান বর্তমান ও সাবেক শিক্ষার্থী, সহকর্মী এবং এলাকাবাসী। প্রাক্তন ছাত্ররা তাদের প্রিয় শিক্ষককে ফুলে সজ্জিত গাড়িতে করে রাজকীয়ভাবে বিদ্যালয়ে নিয়ে আসেন। বিদায় বেলায় প্রিয় গুরুকে ঘিরে তৈরি হয় এক আবেগঘন মুহূর্ত, অনেককে অশ্রুসিক্ত নয়নে স্মৃতিচারণ করতে দেখা যায়।
জানা যায়, রমিজ উদ্দিন ১৯৮৭ সালের ৪ এপ্রিল আইনগিরী উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। এরপর ১৯৯০ সালের ১ জুন সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ প্রায় ৩৯ বছরের শিক্ষকতা জীবনে তিনি অত্যন্ত দক্ষতার সাথে বিদ্যালয় পরিচালনা ও পাঠদান করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামানের সভাপতিত্বে ও ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি ডাঃ আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রহিমানগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মনির প্রমুখ।
বিদায় সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত হয়ে মোঃ রমিজ উদ্দিন বলেন, বিদায় শব্দটা খুবই বেদনার। দীর্ঘ ৩৮ বছর ৯ মাস এক জায়গায় ছিলাম, এটি এখন আমার পরিবার। সন্তানতুল্য শিক্ষার্থীদের রেখে যাওয়া খুবই কষ্টের। চাকরি জীবনে কখনো দায়িত্বে অবহেলা করিনি। আজ আমাকে যে সম্মান দেখানো হয়েছে, তা আমার আমৃত্যু স্মরণ থাকবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান বলেন, রমিজ উদ্দিন স্যারের দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা ও দক্ষতার প্রশংসা করেন। রমিজ উদ্দিন আমাদের বিদ্যালয়ের একটি স্তম্ভ ছিলেন। তার অভিজ্ঞতা ও নিষ্ঠা আমাদের জন্য এক অনন্য দৃষ্টান্ত। কখনো সময়ের অপব্যবহার করতেন না। তার নিয়মানুবর্তিতার কারণে আমাদের কেউ ফাঁকিবাজি করার সুযোগ পেত না। তার শূন্যতা পূরণ হওয়ার নয়।
অভিভাবক ও এলাকাবাসী বলেন, তিনি কেবল পাঠদানই করেননি, আমাদের সন্তানদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করেছেন। এমন শিক্ষক পাওয়া ভাগ্যের বিষয়।
আইনগিরী উচ্চ বিদ্যালয় ও এক্স এস্টুডেন্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হন এই আদর্শ শিক্ষক। ১৯ মে ১৯৮৭ সালে যোগদানের পর থেকে তিনি নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করে আসছিলেন।
মন্তব্য করুন