

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাবুগঞ্জে দশ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছসহ এক কৃষককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের উত্তর আরজি কালিকাপুর গ্রামের একটি ক্ষেত থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম মো. জামাল হোসেন।
তিনি ওই এলাকার মিনাজ উদ্দিন বেপারীর ছেলে এবং পেশায় কৃষক।
থানা পুলিশ জানায়, কৌশলে অন্য ফসলের সঙ্গে গাঁজা গাছ লাগিয়েছিলেন জামাল হোসেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে জলার চাঁদপাশা ইউনিয়নের উত্তর আরজি কালিকাপুর গ্রামের অভিযান চালিয়ে প্রায় দশ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছসহ তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি মো. মিজানুর রহমান জানান, গাঁজার গাছসহ আটককৃত জামাল হোসেনের বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য গাজা গাছ বিক্রয়ের উদ্দেশ্যে রোপন ও পরিচর্যা করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। আজকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
মন্তব্য করুন