মঙ্গলবার
১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাংশায় ফ্যামিলি কার্ড হস্তান্তর

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পিএম
রাজবাড়ীর পাংশা উপজেলায় উপকারভোগীদের মাঝে স্মার্ট ফ্যামিলি কার্ড হস্তান্তর করা হয়েছে।
expand
রাজবাড়ীর পাংশা উপজেলায় উপকারভোগীদের মাঝে স্মার্ট ফ্যামিলি কার্ড হস্তান্তর করা হয়েছে।

“ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড গরিবের অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলায় উপকারভোগীদের মাঝে স্মার্ট ফ্যামিলি কার্ড হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ কার্ড হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হকের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি বলেন, নারীর অগ্রগতি দেশের সামগ্রিক অগ্রগতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এ লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রী এক যুগান্তকারী, ঐতিহাসিক ও নবদিগন্ত সৃষ্টিকারী উদ্যোগ হিসেবে সারা দেশে ‘ফ্যামিলি কার্ড’ চালু করেছেন, যা ইতোমধ্যে একটি মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জনে পরিবারের রীতি-নীতি ও মূল্যবোধ গঠনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এর ফলে সমাজে মাদকাসক্তির মতো সমস্যা হ্রাস পাবে।

এছাড়া, ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারের নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে এবং তাদের ক্ষমতায়ন নিশ্চিত হবে। এসময় প্রধান অতিথি নিজ হাতে ৪৮ জন উপকারভোগীর মাঝে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া এবং জেলা সমাজসেবা কার্যালয় রাজবাড়ীর উপপরিচালক আবু সালেহ মোহাম্মদ আলী আহসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের তথ্যমতে, পাংশা উপজেলায় ফ্যামিলি কার্ডের আওতায় মোট ১ হাজার ৪১২ জন উপকারভোগী রয়েছেন। এর মধ্যে বর্তমানে উপজেলায় ১ হাজার ৩৫৮টি কার্ড এসে পৌঁছেছে, যা খুব শিগগিরই উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন