মঙ্গলবার
১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেঁধে স্বর্ণ ও টাকা লুট

রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১০:২১ এএম
রূপগঞ্জে  ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
expand
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রধারী ডাকাত দল পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মালামাল লুটে নিয়েছে।

এ ঘটনার পর থেকেই এলাকার জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৪টায় উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের মধুখালী এলাকায় এ ডাকাতের ঘটনা ঘটে।

বাড়ির মালিক জমি ব্যবসায়ী হাসান মিয়া জানান, ১৫ থেকে ২০ জনের একদল ডাকাত রামদা, চাপাতি, ছুরিসহ ধারালো অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

পরে তাকেসহ তার স্ত্রী তন্নী আক্তার, মা খুরশিদা বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে ফেলে । পরে ঘরের আলমারিতে থাকা ৭ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, নগদ চার লাখ টাকাসহ মূল্যমান জিনিসপত্র লুটে নেয়।

শুধু তাই নয়, এ ব্যাপারে মুখ খুললে জানে মেরে ফেলা হবে বলেও হুমকি দিয়ে চলে যায়।

অপরদিকে, একই এলাকার লতিফ মিয়া নামে আরেক ব্যবসার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। সেখান থেকেও একই কাজ দেয় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকারও নগদ টাকা লুটে নেয় ডাকাত দল।

এদিকে, ডাকাতের ঘটনার সংবাদ পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন