মঙ্গলবার
১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের সাতকানিয়ায় স্বামী হত্যাকাণ্ডে ৮ মাস পর স্ত্রী গ্রেপ্তার

মো. কামাল উদ্দিন, সাতকানিয়া, প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৯:১৩ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ায় চাঞ্চল্যকর ব্যবসায়ী আরজু হত্যার রহস্য প্রায় আট মাস পর উন্মোচিত হয়েছে। দীর্ঘ তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের স্ত্রীকে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরখাগরিয়া এলাকার একটি তালাবদ্ধ ঘর থেকে ব্যবসায়ী আরজুর মরদেহ উদ্ধার করা হয়। ঘরের ভেতর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ তালা ভেঙে ভেতর থেকে আরজুর পচনধরা ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। ধারণা করা হয়, মরদেহটি উদ্ধারের অন্তত ৩–৪ দিন আগে তার মৃত্যু হয়েছিল।

প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও পুলিশের সন্দেহ ছিল। দীর্ঘ আট মাসের তদন্ত এবং ফরেনসিক প্রতিবেদনের ভিত্তিতে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে নিশ্চিত হওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে নিহতের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

নিহত আরজু চরখাগরিয়া এলাকার প্রবীণ ব্যক্তি ওয়ারেশ সওদাগরের বড় ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার আগে স্ত্রীর সঙ্গে আরজুর পারিবারিক কলহ চরমে পৌঁছায়। এমনকি ঘটনার কিছুদিন আগে আরজু তার স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দেন।

গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। দীর্ঘ প্রতীক্ষার পর রহস্য উদ্ঘাটিত হওয়ায় নিহতের পরিবার ও এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন