সোমবার
১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সাভারে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

সাভার প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ পিএম
বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
expand
বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

সাভারে বকেয়া বেতন পরিশোধের দাবিতে কারখানার সামনে অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে কারখানার সাবেক শ্রমিকদের এক অংশ।

সোমবার সকালে সাভারের উলাইলে বেলকূচি নীটিং এন্ড ডাইং কারখানার সামনে অবস্থান নিয়ে কারখানা শ্রমিক ও শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা জানান শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করে কারখানা বিক্রি করে দিয়েছে, বেতন চাইলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা সহ নানা অভিযোগ করে তারা।

এ সময় কারখানার সাবেক কর্মকর্তা সেলিম রেজা জানান বকেয়া বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ ঘোষণা করেছে পরবর্তী সময়ে কাউকে না জানিয়ে কারখানা বিক্রি করেছে এতে শ্রমিকদের অধিকার ক্ষুন্ন হচ্ছে।

এ বিষয়ে শ্রমিক নেতা আলী আকবর খান রমজান জানান আমরা কারখানার কতৃপক্ষের সাথে কথা বলেছি তারা এ সমস্যা সমাধানে আলোচনার কথা জানিয়েছেন,তাই আজকের কর্মসূচি স্থগিত করছি এবং অবিলম্বে বেতন ভাতা পরিশোধ করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।

এ বিষয়ে কারখানার সাবেক এডমিন আসাদুজ্জামান জানান আমি সহ প্রায় দুই শতাধিক কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করা হয়নি, তবে যেহেতু কারখানার কতৃপক্ষ সমস্যা সমাধানে আমাদের সাথে আলোচনা করার জন্য সময় দিবে তাই আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই বলে জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন