সোমবার
১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে জ্বালানি তেলের পরিমাপে কারচুপি, পাম্প মালিককে জরিমানা 

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পিএম
মানিকগঞ্জে জ্বালানি তেলের পরিমাপে কারচুপি, ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা
expand
মানিকগঞ্জে জ্বালানি তেলের পরিমাপে কারচুপি, ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জে জ্বালানি তেলের পরিমাপে কম দেয়ার অভিযোগে মেসার্স গুডলাক সিএনজি কর্পোরেশন নামক একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার তাতি কালিয়ানি এলাকায় অবস্থিত মেসার্স গুডলাক সিএনজি কর্পোরেশনে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযানে প্রতি ৫ লিটার পেট্রোলে ২১০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। পরিমাপে এমন কারচুপির সত্যতা পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৮ ধারায় ফিলিং স্টেশনের মালিক মোঃ সিরাজুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আসাদুজ্জামান রুমেল বলেন, পরিমাপে কম দেয়ায় গুডলাক ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। এ সময় পাম্পের তেল সরবরাহকারী যন্ত্রটির পরিমাপ পাম্পের কর্মচারীদের দিয়ে ঠিক করা হয়েছে। জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক শাহরিয়ার জামান, আনসার ব্যাটালিয়নসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন