বুধবার
০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নবীনগরে মসজিদের পুকুরে বিষ প্রয়োগ, ৫ লক্ষ টাকার মাছ নিধন

নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১০:২১ পিএম
পুকুরে বিষ প্রয়োগ করে ৫ লক্ষ টাকার মাছ নিধন
expand
পুকুরে বিষ প্রয়োগ করে ৫ লক্ষ টাকার মাছ নিধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কৃষ্ণনগর ইউনিয়নে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৪–৫ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।

সোমবার (৬ এপ্রিল) উপজেলার ৩নং কৃষ্ণনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম কৃষ্ণনগর এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম কৃষ্ণনগর এলাকার চারটি মসজিদ ও কয়েকটি পরিবারের যৌথ মালিকানাধীন প্রায় ৬৯ শতক জায়গার একটি পুকুরে মাছ চাষ করা হয়েছিল। আজ সোমবার ভোরে এলাকাবাসী পুকুরে বিপুল পরিমাণ মাছ মরে ভেসে উঠতে দেখেন। ধারণা করা হচ্ছে, গত রাতে কে বা কারা শত্রুতাবশত পুকুরে বিষ বা গ্যাস প্রয়োগ করেছে। মরে যাওয়া মাছগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা।

সকালে মাছগুলো ভেসে উঠলে স্থানীয় উৎসুক জনতা ও এলাকাবাসী যে যার মতো করে মরা মাছ কুড়িয়ে নিয়ে যায়।

এলাকার আজমত উল্লাহ, শফিক উদ্দিন, নূরে আলম বলেন, এটি একটি সুপরিকল্পিত ঘটনা। এলাকাবাসীর মধ্যে গুঞ্জন রয়েছে যে, এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি বা ‘মাতব্বর’ পেছন থেকে এই ন্যাক্কারজনক কাজটি ঘটিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, পুকুরটির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছে। মূলত সেই বিরোধের জের ধরেই প্রতিপক্ষকে ঘায়েল করতে এই ক্ষতি করা হয়ে থাকতে পারে বলে জনমত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন