বুধবার
০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোল স্থলবন্দরে প্লেনশিট দুর্ঘটনায় নিহত ১

যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পিএম
যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দরের টিটিআই মাঠে কাজ করতে গিয়ে লোহার প্লেনশিট চাপায় এক শ্রমিক নিহত
expand
যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দরের টিটিআই মাঠে কাজ করতে গিয়ে লোহার প্লেনশিট চাপায় এক শ্রমিক নিহত

যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দরের টিটিআই মাঠে কাজ করতে গিয়ে লোহার প্লেনশিট চাপায় এক শ্রমিক নিহত এবং অপর এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম শাহজাহান। তিনি বেনাপোল স্থলবন্দরের ৮৯১ নং শ্রমিক ইউনিয়নের ইকুইপমেন্ট সদস্য ছিলেন। তার বাড়ি শার্শা উপজেলার কাগজপুকুর গ্রামে। গুরুতর আহত শ্রমিক সোহেল, তার বাড়ি একই উপজেলার বড় আঁচড়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, টিটিআই মাঠে ক্রেনের সাহায্যে লোহার প্লেনশিট বাংলাদেশি একটি ট্রাকে লোড করার সময় হঠাৎ কয়েকটি ভারী প্লেনশিট নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকদের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা মারাত্মকভাবে আহত হন।

সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহজাহানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সোহেলকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, সোহেলের অবস্থা গুরুতর। তার শরীরের বিভিন্ন স্থানে চাপা আঘাত লেগেছে। এক্স-রে রিপোর্ট আসার পর তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত বলা যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন