

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বেশি দামে অকটেন বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৬ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার রংমেহার এলাকায় বিক্রমপুর-টঙ্গীবাড়ি কলেজের সামনে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়াজেদ ওয়াসিফ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোহেল নামে ওই ব্যবসায়ী প্রতি লিটার অকটেন ২৫০ টাকা দরে বিক্রি করছিলেন, যা নির্ধারিত দামের চেয়ে বেশি। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দোকানে থাকা ২০ লিটার তেল উদ্ধার করে সরকার নির্ধারিত দামে বিক্রয়ের ব্যবস্থা করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়াজেদ ওয়াসিফ জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ জ্বালানি তেল বেশি দামে বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। বাজারে স্বাভাবিক মূল্য নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
স্থানীয়রা এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, এতে বাজারে নৈরাজ্য কমবে এবং সাধারণ ভোক্তারা উপকৃত হবেন।
মন্তব্য করুন