মঙ্গলবার
০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ২৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

‘আমার মাটি আমার দায়,গাছ রোপণে বাঁচা যায়’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কুষ্টিয়ায় প্রায় ২৫ হাজার বৃক্ষরোপনের উদ্যোগে নিয়েছে জেলা পরিষদ।

কর্মসূচির অংশ হিসেবে সোমবার (০৬ এপ্রিল) দুপুরে শহরের জেলা পরিষদ কুষ্টিয়া রবীন্দ্র-লালন উদ্যানে এ বৃক্ষরোপনের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে দু'টি ফুলের গাছ রোপন করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

এসময় সোহরাব উদ্দিন বলেন,"বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পরিবেশ রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কর্মসূচিতে কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল,কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বশিরুল আলম চাঁদ, পৌর ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন,জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ রেজা ফাহিম,জেলা যুবদলের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, পৌর ৩ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বরকত উল্লা জুয়েল,পৌর ১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মো:রাজুসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন