রবিবার
২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

তেল সংকটে স্থবির সাতক্ষীরা

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৬:১৬ পিএম
সাতক্ষীরা জেলার পাম্প
expand
সাতক্ষীরা জেলার পাম্প

জ্বালানী সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে সাতক্ষীরার পরিবহন খাত। জেলার অধিকাংশ ফিলিং স্টেশনেই তেল না থাকায় কার্যত বন্ধ রয়েছে সরবরাহ। কোথাও পাম্প ফাঁকা পড়ে আছে, আবার কোথাও তেলের আশায় দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন শত শত যানবাহন চালক।

চালকদের অভিযোগ, পাম্পগুলোতে তেল নেই, এমনকি কখন সরবরাহ শুরু হবে, সে বিষয়েও সুনির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হচ্ছে না। ফলে চরম অনিশ্চয়তা ও ভোগান্তির মধ্যে পড়েছেন তারা।

ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে জ্বালানী সরবরাহ এলেই তা ক্রেতাদের মধ্যে বিতরণ করা হবে। পাটকেলঘাটার মজুমদার ফিলিং স্টেশন জানিয়েছে, বিকাল সন্ধ্যার পর তেল সরবরাহ শুরু হতে পারে।

অন্যদিকে, শহরের এবিখান ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, আজ কোনোভাবেই তেল দেওয়া সম্ভব নয়। ডিপো থেকে জ্বালানী পৌঁছালে আগামীকাল থেকে সরবরাহ চালু করা হবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন পাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাজুল ইসলাম জানান, পরিস্থিতি সামাল দিতে জেলার প্রতিটি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে, যা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন