রবিবার
২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে পাম্প ম্যানেজারকে হত্যার ঘটনায় সব পাম্প বন্ধ ঘোষণা 

নড়াইল প্রতিনিধি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৩:০৮ পিএম
নড়াইলে পাম্প ম্যানেজারকে হত্যার ঘটনায় সব পাম্প বন্ধ ঘোষণা 
expand
নড়াইলে পাম্প ম্যানেজারকে হত্যার ঘটনায় সব পাম্প বন্ধ ঘোষণা 

নড়াইলে ট্রাকে তেল দিতে না পারায় পেট্রোল পাম্প ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলার সকল পাম্প বন্ধ ঘোষণা করেছে নড়াইল পাম্প মালিক সমিতি।

রবিবার বেলা ১২ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন নড়াইল পাম্প মালিক সমিতির যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম হিট্রু।

তিনি বলেন, তুলরামপুরে মেসার্স তানভীর ফিলিং এন্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ সর্দার হত্যার ঘটনায় জেলার ১০টি পাম্প এক দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ২ টা ২০ মিনিটের দিকে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মের্সাস তানভীর ফিলিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরেক জন গুরুত্ব আহত হন।

ট্রাক চাপায় নিহত নাহিদ সর্দার (৩০) তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সর্দারের ছেলে। এবং আহত জিহাদুল ইসলাম (২৯) একই ইউনিয়নের তুলারামপুর গ্রামের জহুরুল মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার যশোর - নড়াইল মহাসড়কের পাশে অবস্থিত তুলরামপুরে মেসার্স তানভীর ফিলিং স্টেশনে ট্রাকের ডিজেল নিতে আসেন পেড়লী গ্রামের ট্রাক চালক সুজাত মোল্যা। পাম্পে তেল না থাকায় তেল দিতে পারেন না পাম্প ম্যানেজার নাহিদ সর্দার। তেল না পেয়ে ট্রাক চালকের সাথে বাগবিতণ্ডা হয়। বাগবিতণ্ডের এক পর্যায়ে ট্রাক চালক সুজাত ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যা করার হুমকি দেন। পরে রাত ২ টা ২০ মিনিটের দিকে মোটরসাইকেল যোগে নিজ গ্রাম পেড়লীর যাচ্ছিলেন ম্যানেজার নাহিদ ও তার বন্ধু জিহাদুল। পাম্প থেকে ১০০ গজ দুরে গেলে পিছন দিয়ে এসে ট্রাক চালক সুজাত তার গাড়ি লক্ষ্য করে চাপা দেয়। এতে ঘটনাস্থলে পাম্প ম্যানেজার নাহিদ সর্দার মারা যান। মারাত্মক আহত অবস্থায় জিহাদুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, শনিবার দিবাগত রাতে বাকবিতণ্ডার পরও ওই ট্রাকচালক পাম্পেই অবস্থান করেন। রাত ২টা ১০ মিনিটে ফিলিং স্টেশনের কাজ শেষ করে নিজ বাড়ির উদ্দ্যেশে মোটরসাইকেলযোগে জিহাদুলকে নিয়ে পাম্প থেকে বের হন নাহিদ। সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে তাদের পেছনে ধাওয়া করতে দেখা যায় ট্রাকটিকে।

এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দর আলী বলেন, ট্রাকচাপায় নিহত ফিলিং স্টেশন ম্যানেজার নাহিদের মরদেহ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত চালক ও ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন