শনিবার
২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

১৪৪ ধারা উপেক্ষা করে চলছে তাহেরীর সুন্নী মাহফিল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৪:২৯ পিএম
মাধবপুর উপজেলার শিমুলঘর এলাকায় ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী-এর ওয়াজ মাহফিল
expand
মাধবপুর উপজেলার শিমুলঘর এলাকায় ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী-এর ওয়াজ মাহফিল

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমুলঘর এলাকায় ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী-এর ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া উত্তেজনার মধ্যেই প্রশাসনের জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে মাহফিলের কার্যক্রম চলতে দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আহলে সুন্নাত ওয়াল জামাত কমিটির উদ্যোগে শনিবার (২৮ মার্চ) মাহফিলটি আয়োজন করা হচ্ছে এবং বিকেল পর্যন্ত সেখানে ধর্মীয় কার্যক্রম চলমান রয়েছে।

তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মাহফিলের প্রধান অতিথি মুফতি গিয়াস উদ্দিন তাহেরী এখনো উপস্থিত হননি। আয়োজকরা জানিয়েছেন, তিনি ইতোমধ্যে রওনা দিয়েছেন।

এর আগে গত শুক্রবার মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেম স্বাক্ষরিত এক আদেশে শিমুলঘর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

এ বিষয়ে ইউএনও জাহিদ বিন কাসেম বলেন,"ওই এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। অন্যদিকে মাহফিলের আয়োজকরা দাবি করেছেন, "ষড়যন্ত্রমূলকভাবে আমাদের মাহফিলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ধর্মীয় সমাবেশে এ ধরনের বাধা অত্যন্ত নিন্দনীয়।”

এদিকে, ১৪৪ ধারা জারির পরও মাহফিল চলতে থাকায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন