শুক্রবার
২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে ২৫ বোতল ভারতীয় মদ জব্দ

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ১২:৫২ পিএম
পঞ্চগড় সীমান্তে ২৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি
expand
পঞ্চগড় সীমান্তে ২৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি

পঞ্চগড়ের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি'র নীলফামারী-৫৬ ব্যাটালিয়নের সদস্যরা। জব্দকৃত মদের আনুমানিক মূল্য ৩৭ হাজার ৫০০ টাকা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে পঞ্চগড়ের বোদা উপজেলার প্রধানপাড়া (বেরুবাড়ী) এলাকায় অভিযান পরিচালনা করে সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৫৬ বিজিবির মালকাডাঙ্গা বিওপির একটি বিশেষ টহল দল হাবিলদার শাহিনুল আলমের নেতৃত্বে অংশ নেয়। তারা সীমান্ত পিলার ৭৭৫/১০-এস/১২ থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এর মধ্যে ১১ বোতল ব্লেন্ডার্স প্রাইড এবং ১৪ বোতল সিগনেচার প্রিমিয়াম ব্র্যান্ডের মদ রয়েছে।

জব্দকৃত মালামালের সিজার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন