সোমবার
২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৩

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ০৮:৪৬ পিএম
আটকৃত তিন আসামি
expand
আটকৃত তিন আসামি

কুষ্টিয়ার ভেড়ামারায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ মার্চ) ভোরে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোপীনাথপুর সেন্টার জামে মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান।

আটককৃতরা হলেন,ভেড়ামারা উপজেলার সিয়াম ও হিমেল এবং নাটোরের লালপুর উপজেলার বাসিন্দা শামসুদ্দিন আহমেদ টেলু।

পুলিশ সূত্র জানিয়েছে,সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোপীনাথপুর সেন্টার জামে মসজিদের সামনে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

এসময় টহল টিম ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালিয়ে যায়। পুলিশ বাকি তিনজনকে গ্রেপ্তার করে।এসময় তাদের কাছ থেকে একটি শুটার গান, দুই রাউন্ড গুলি, একটি চাইনিজ মাল্টিপুল চাপাতি, এক বোতল মদ, একটি আইফোন, লোহার পাইপ ও একটি সাদা প্রাইভেটকার জব্দ করে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, গ্রেফতার তিন ডাকাতকে আদালতে সোপর্দ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন