সোমবার
২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

উপজেলা বিএনপির সভাপতির পদ ছাড়লেন প্রতিমন্ত্রী শাহে আলম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ০৬:৫৯ পিএম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ফাইল ছবি
expand
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ফাইল ছবি

বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তার পদত্যাগের পর দলটির সহ-সভাপতি এস এম তাজুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

রোববার (২২ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, মীর শাহে আলম বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

সরকারি দায়িত্ব পালনের কারণে দলীয় সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে তিনি উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করেন।

পত্রে উল্লেখ করা হয়, মীর শাহে আলমের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এবং সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখতে সহ-সভাপতি এস এম তাজুল ইসলামকে শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন