রবিবার
২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ১২:৩৮ পিএম আপডেট : ২২ মার্চ ২০২৬, ১২:৩৯ পিএম
বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের পর
expand
বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের পর

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান উল্টে রাস্তার পাশের খালে পড়ে গিয়ে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন।

রবিবার (২২ মার্চ) ভোরে উপজেলার আন্দিউড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। সেখানে মহাসড়কের ঢাকামুখী লেনের ডান পাশে একটি পিকআপ ভ্যান খালে উল্টে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় বা ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়।

পরে সকাল সাড়ে ৮টার দিকে রেকার দিয়ে পিকআপটি উদ্ধার করা হলে গাড়ির কেবিনের ভেতর থেকে এক নারী, প্রায় ১২ বছর বয়সী এক কিশোর এবং দুই পুরুষের মরদেহ উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই ঘটনায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

তিনি আরও জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন