বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০১:৫৮ এএম
মুসান্না গালিব মিম (২৮) এবং বাশির উদ্দিনের ছেলে শেখ শরিফ (২৭)
expand
মুসান্না গালিব মিম (২৮) এবং বাশির উদ্দিনের ছেলে শেখ শরিফ (২৭)

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার একই মহল্লার পৃথক বাড়ি থেকে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে পৌরসভার মধ্য বাগপাড়া মহল্লা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, একই এলাকার আমিরুল ইসলামের ছেলে মুসান্না গালিব মিম (২৮) এবং বাশির উদ্দিনের ছেলে শেখ শরিফ (২৭)। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তারা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুসান্না গালিব মিমের বাবা-মা অন্যত্র বসবাস করায় তিনি নিজ বাড়িতে একাই থাকতেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তার বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মিমের পচন ধরা মরদেহ দেখতে পায় পুলিশ। মরদেহটির পা খাটের সঙ্গে লাগানো ছিল। পুলিশের ধারণা, কয়েক দিন আগেই তিনি আত্মহত্যা করেছেন।

অন্যদিকে, মিমের মরদেহ উদ্ধারের পর পুলিশ তার বন্ধু শেখ শরিফের বাড়িতে যায়। সেখানে তার কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শরিফের মরদেহ উদ্ধার করা হয়। তার মরদেহের পা-ও খাটের সঙ্গে লাগানো ছিল।

পুলিশ জানায়, শরিফের একই বাড়িতে তার অসুস্থ মা থাকলেও তিনি ছেলের মৃত্যুর বিষয়টিটের পাননি। ধারণা করা হচ্ছে, গত ২৪ ঘণ্টার মধ্যে যেকোনো একসময় শরিফ আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই বন্ধুই আত্মহত্যা করেছেন। স্থানীয়দের তথ্যমতে, তারা উভয়েই মাদকাসক্ত ছিলেন। তবে ঠিক কী কারণে তারা এমন পথ বেছে নিয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

তিনি আরও জানান, ‘মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত প্রতিবেদন ও ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন