মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

তালায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৬:০০ পিএম
সাতক্ষীরা সদর হসপিতাল
expand
সাতক্ষীরা সদর হসপিতাল

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন কাশিপুর গ্রামে কারিনা দাস (২৩) নামের এক তরুণী গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ মার্চ) ভোররাতে স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে পরিবারের দাবি, এটি সাধারণ আত্মহত্যা নয়, দীর্ঘদিনের নির্যাতন ও যৌতুকের দাবির ফল। নিহত কারিনা সাতক্ষীরা সদর উপজেলার বাটকেখালী গ্রামের থ্রি-হুইলার চালক সঞ্জয় দাসের বড় মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে কাশিপুর গ্রামের সুজিত দাসের সঙ্গে কারিনার বিয়ে হয়। কারিনার বাবা সঞ্জয় দাসের অভিযোগ, বিয়ের পর থেকেই জামাতা সুজিত ও তার মা বিভিন্ন সময় যৌতুকের দাবিতে কারিনাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। মঙ্গলবার হঠাৎ করেই শ্বশুরবাড়ি থেকে কারিনার মৃত্যুর খবর আসে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মমতাজ মজিদ জানান, সকালে কারিনাকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। প্রাথমিক পর্যবেক্ষণে তার শরীরে কিছু আঘাতের চিহ্ন দেখা গেছে। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নিহতের স্বজনরা সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন