শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৩:৩৫ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

কুমিল্লার সদর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার কালিরবাজার ইউনিয়নের রায়চর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম বিল্লাল হোসেন। তিনি রায়চর গ্রামের আবদুল মালেক ভূইয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্যাসের চুলার রাইজার নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে এ নিয়ে তাদের মধ্যে আবারও বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই আনিসুর রহমান ভূইয়া ছুরি দিয়ে বড় ভাই বিল্লাল হোসেনকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

ঘটনার পর অভিযুক্ত আনিসুর রহমান ভূইয়া পালিয়ে যান। তবে এ ঘটনায় তার স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্যাসের চুলার রাইজার নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন