শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবি পরিচয়ে মাদক বিক্রি করে ধরা

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৮:৩২ পিএম
ডিবি পরিচয়ে মাদক বিক্রি করে পুলিশের কাছে ধরা ইদ্রিস আলী
expand
ডিবি পরিচয়ে মাদক বিক্রি করে পুলিশের কাছে ধরা ইদ্রিস আলী

ফরিদপুরের মধুখালী উপজেলায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে মাদক কেনাবেচার অভিযোগে ৪৩ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মধুখালী থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি ইদ্রিস আলী (২৫) উপজেলার নওপাড়া ইউনিয়নের আলগাপাড়া এলাকার আক্কাচ আলীর ছেলে।

শুক্রবার (১৩ মার্চ) গভীর রাতে উপজেলার নওপাড়া ইউনিয়নের খৈতলা ব্রিজের পশ্চিম পাশের গোড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান জানান, গ্রেপ্তার ইদ্রিস আলী এলাকায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা করে আসছিল বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) টেবিলের ১০(ক)/৩৮/৪১ ধারাসহ দণ্ডবিধি ১৮৬০-এর ১৭০ ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন