

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল বিএনপি সরকারকে পরিষ্কার করতে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শুক্রবার (১৩ মার্চ) বেলা ১১টায় লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি বাজার এলাকায় খাল খনন পরিশর্দনকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, তারেক রহমানের নেতৃত্বে সকল কাজ আমরা সম্মানের সঙ্গে করতে পারবো। পাশাপাশি খাল দখলমুক্ত করা হবে।
এ খাল খনন কার্যক্রম শুরু হলে বিশেষভাবে সহযোগিতা করতে হবে সচেতন মহলকে। দেশপ্রেমিক সরকার হিসেবে আমরা দেশবাসীর সহযোগিতা চাই।
তিনি আরও বলেন, ১৬ মার্চ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি কাহারোল উপজেলার বলরামপুরে প্রায় সাড়ে ১২ কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খাল খনন কাজের আনুষ্ঠানিক সূচনা করবেন। পাশাপাশি সারা বাংলাদেশে খাল খনন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। ইতোমধ্যে আমার লক্ষ্মীপুরের ৩টি খাল পরিদর্শন করছি।
মন্তব্য করুন