শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে সংসদ শুরু করেছে: সারজিস আলম

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৬:০০ পিএম আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৭:৪৪ পিএম
সারজিস আলম
expand
সারজিস আলম

বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরের মুক্তমঞ্চে কিশোরকন্ঠ ফাউন্ডেশনের আয়োজনে মেধাবৃত্তী পরীক্ষায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।

এসময় সারজিস আলম বলেন, আগামীতে বাংলাদেশের মানুষকে বিএনপি ভালবার্তা দিল না। জুলাই সনদ বাস্তবায়ন অনুযায়ী সংসদে স্পিকার সরকারি দল থেকে হলেও ডেপুটি স্পিকার বিরোধীদল থেকে হওয়ার কথা ছিল। কিন্তু ডেপুটি স্পিকার দেয়া হয়েছে ব্যারিস্টার কায়সার কামালকে যিনি বিএনপি সমর্থিত একজন সংসদ এমপি।

সারজিস বলেন, আজকে আপনারা দেখবেন স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ করিয়েছেন সরকারের রাষ্ট্রপতি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের যে সীমাবদ্ধতা ছিল পরিবেশ পরিস্থিতির কারণে। এতদিন পরে যখন একটা নির্বাচনে ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতির দ্বারা শপথ পড়ে আমাদের এই যে বিএনপি সরকার বা নতুন সরকার তারা তাদের কার্যক্রম শুরু করে। আবার তারা পূর্বের যেই স্বৈরাচারী লেজ সেই স্বৈরাচারী লেজ টেনে ধরা শুরু করেছে। সেটি আমাদেরকে মর্মাহত করেছে।

এর আগে, পঞ্চগড় জেলায় চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে কিশোর কন্ঠ পাঠক ফাউন্ডেশনের আয়োজনে মেধা বৃদ্ধি পরীক্ষায় বিজয়ীদের হাতে ল্যাপটপ, বাইসাইকেল সহ ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ও কিশোর কন্ঠ পাঠক ফোরামের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোহাম্মদ ইব্রাহিম, জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, জেলা ছাত্রশিবির ও জেলা কিশোরকন্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাশেদ ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন