রবিবার
০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পুঠিয়ায় বাজার মনিটরিং, ব্যবসায়ীকে জরিমানা

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৯:১৯ পিএম
পুঠিয়ায় বাজার মনিটরিং, মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ
expand
পুঠিয়ায় বাজার মনিটরিং, মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, ভোজ্যতেলের কৃত্রিম সংকট প্রতিরোধ এবং সার–কীটনাশকের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজশাহীর পুঠিয়া উপজেলার বিভিন্ন বাজারে অভিযান ও মনিটরিং পরিচালনা করা হয়েছে।

শনিবার (৭ মার্চ ) পুঠিয়া উপজেলার বিভিন্ন বাজারে এই বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেন পুঠিয়া সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস।

অভিযানকালে একটি ব্যবসা প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক সংরক্ষণ এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অসংগতি পরিলক্ষিত হয়। এ কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে জব্দ করা মেয়াদোত্তীর্ণ কীটনাশক জনসম্মুখে ধ্বংস করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস জানান, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণে উপজেলা প্রশাসনের এ ধরনের বাজার মনিটরিং ও অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন