শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঘণ্টা ব্যাপী আওয়ামী লীগ কার্যালয়ে বাজল ৭ মার্চের ভাষণ

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৫:১৬ পিএম
ভিডিও থেকে নেওয়া ছবি
expand
ভিডিও থেকে নেওয়া ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নওগাঁ জেলা কার্যালয়ে বাজানো হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ।

শনিবার সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত ঘণ্টা ব্যাপী সরিষা হাটির মোড় এলাকায় জেলা আওয়ামী লীগের ভাঙা ও পরিত্যক্ত কার্যালয় থেকে ভাষণটি প্রচারিত হয়।

পরে দলটির জেলার কয়েকজন নেতাকর্মী ভাষণ প্রচারের ভিডিও তাদের নিজ নিজ ফেইসবুকে পোস্ট করেন।

জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুনের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকেও ভিডিওটি প্রকাশ করা হয়।

ভিডিওতে দেখা যায়, নওগাঁ জেলা আওয়ামী লীগের ভাঙা দলীয় কার্যালয়ের তৃতীয় তলায় ছোট্ট একটি হ্যান্ড মাইক থেকে বঙ্গবন্ধুর ভাষণটি বাজানো হচ্ছে।

তবে সেখানে মাইকটি কার নেতৃত্বে কখন লাগানো হয়েছে এই বিষয়ে কেউ বলতে পারেনি। দলের কোনো নেতাকর্মীকেও সেখানে দেখা যায়নি।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ওসি নিয়ামুল হক বলেন, “পুলিশ ঘটনাস্থলে যাবার আগেই কে বা কারা ওই হ্যান্ডমাইকটি খুলে নিয়ে যান।”

এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি নিয়ামুল হক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন