

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নিষ্পাপ এক শিশুর প্রাণ ঝরে গেল নির্মমতার বলি হয়ে। ছোট কুমিরা এলাকায় শিশু ইরা হত্যার ঘটনায় শোক, ক্ষোভ ও আতঙ্কে স্তব্ধ পুরো জনপদ। স্বজনদের আহাজারি আর প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশের বাতাস।
নৃশংস এই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত বাবু শেখকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই এলাকায় চলছে তীব্র প্রতিক্রিয়া। স্থানীয়দের মাঝে বিরাজ করছে গভীর উদ্বেগ ও বিচার দাবি।
এমন পরিস্থিতিতে মঙ্গলবার দুপুরে নিহত ইরার বাড়ি পরিদর্শন করেন পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। শোকাহত পরিবারের পাশে বসে তাদের সান্ত্বনা দেন এবং ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি। পরিবারের সদস্যদের আর্তনাদ শোনেন এবং গভীর সমবেদনা প্রকাশ করেন।
পরিদর্শনকালে তিনি বলেন, এটি একটি নৃশংস ও জঘন্য অপরাধ। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। দ্রুত তদন্ত শেষ করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধীরা যতই শক্তিশালী বা প্রভাবশালী হোক না কেন, তাদের কোনো রেহাই নেই—এমন কঠোর বার্তাও দেন তিনি।এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন