বুধবার
০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইবিতে শিক্ষিকাকে গলা কেটে হত্যা, কর্মচারীর আত্মহত্যার চেষ্টা

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৬:২৩ পিএম আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৬:৫৮ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা
expand
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নিজ অফিসে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। পরে ঐ কক্ষেই অভিযুক্ত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমান নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন।

বুধবার ( ৪ মার্চ) বিকেলে ক্যাম্পের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে।

পরে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় উভয়কে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসকরা।

এ ঘটনায় আহত বিশ্ববিদ্যালয় কর্মচারী ফজলুর রহমানের অবস্থাও সংকটপ পণ্য বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

আসমা সাদিয়া রুনা বিশ্ববিদ্যালয়টির সমাজ কল্যাণ বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এ ঘটনার সঠিক কারণ নিশ্চিত করে বলতে পারছে না।

সম্প্রতি আসমা সাদিয়া রুনা সমাজ কল্যাণ বিভাগের চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পর ফজলুর রহমানকে ওই বিভাগ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বদলি করেন। চাকরি জীবনের শুরু থেকে সমাজ কল্যাণ বিভাগে কর্মরত ছিলেন। এই থেকে কর্মচারী ফজলুর রহমান শিক্ষক রুনাকে সুরিকাঘাত করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন