বুধবার
০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বানিয়াচংয়ে পানি মিশ্রিত গ্যাস সিলিন্ডার বিক্রি

হবিগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৪:২৬ পিএম
ইউএনও বরাবর লিখিত আবেদন
expand
ইউএনও বরাবর লিখিত আবেদন

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পানি মিশ্রিত এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগ উঠেছে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে সাংবাদিক ও জুলাই যোদ্ধা শেখ সফিকুল ইসলাম বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দাখিল করেন। অভিযোগে বলা হয়, তিনি স্থানীয় বড় বাজারের শহীদ মিনার সংলগ্ন ‘হক ট্রেডার্স’ থেকে ১২ কেজি ওজনের একটি বসুন্ধরা গ্রুপ–এর মোড়কজাত এলপি গ্যাস সিলিন্ডার ক্রয় করেন।

চুলায় সংযোগ দেওয়ার কয়েকদিনের মধ্যেই গ্যাস শেষ হয়ে গেলে তিনি সিলিন্ডার পরীক্ষা করে দেখেন, এতে উল্লেখযোগ্য পরিমাণ পানি মিশ্রিত রয়েছে। বিষয়টি জানানো হলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সন্তোষজনক জবাব না দিয়ে ডিলারকে দায়ী করা হয় বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে বানিয়াচংয়ের ডিলার হারুনুর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, ‘হক ট্রেডার্সে আমি কোনো গ্যাস সিলিন্ডার সরবরাহ করি না। তারা কোথা থেকে সিলিন্ডার সংগ্রহ করছে, সেটি তারাই ভালো জানে।’ তিনি আরও বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিক্রিত সিলিন্ডারের মোড়কের সঙ্গে আসল মোড়কের পার্থক্য রয়েছে বলে অভিযোগ শুনেছেন।

সাংবাদিক শেখ সফিকুল ইসলাম জানান, তিনি বিষয়টি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইনে অবহিত করেছেন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে বক্তব্য নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভোক্তা স্বার্থ রক্ষায় দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন