

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভার মতিন মৃধার ঘর থেকে আরএফএল কোম্পানির এসআর অলক কুমার মোহন্ত (২৭) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার(৩ মার্চ) রাতে উপজেলার দক্ষিণ বাইশপুর গ্রামে মতলব সেতু এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করছেন মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অখিল চন্দ্র সরকার।
জানা যায়, উপজেলার বাইশপুর গ্রামের মতিন মৃধার বাড়ির একটি কক্ষে গত ৩ মাসে যাবত ভাড়া থাকতো অলক কুমার মোহন্ত। মঙ্গলবার (৩ মার্চ) সারাদিন সে ঘর থেকে বের না হলে, সন্দেহ হয় বাড়ির মালিকের। অনেক ডাকাডাকির পর ভিতর থেকে সাড়া না পেয়ে বাড়ির মালিক জানালা দিয়ে দেখতে পায় বিছানায় ঘুমিয়ে আছে অলক। পরে মতলব দক্ষিণ থানা পুলিশকে বিষয়টি অবহিত করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে দরজা কেটে তার মরদেহ উদ্ধার করে। অলক কুমার মোহন্ত রাজশাহীর নওগাঁও নেয়ামতপুরের অমল মোহন্তের ছেলে।
এ বিষয়ে বাড়ির মালিক মতিন মৃধা বলেন, মঙ্গলবার সারাদিন তার রুমের দরজা বন্ধ থাকায় আমার সন্দেহ হয়। পরে বিষয়টি এলাকাবাসীকে জানালে তাদের সহযোগিতায় জানালা খুলে দেখতে পাই সে বিছানায় ঘুমিয়ে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
অলকের একাধিক সহকর্মীরা জানান, গত ২ মার্চ কাজে এসেছিল অলখ। ৩ মার্চ সে কাজে আসেনি এবং অলখের মোবাইলে কল দিলে ফোন রিসিভও করেনি।
মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অখিল চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।
মন্তব্য করুন