

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় ইসমত আরা বেগম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নারী নিহত হয়েছেন।
সোমবার (২ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার চৌধুরীমোড় বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমত আরা উপজেলার মাদাতী ইউনিয়নের কাকজিটারি গ্রামের মজমুল হকের স্ত্রী। তিনি এক সন্তানের জননী বলে পরিবার সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছোট ভাইয়ের মোটরসাইকেলের পেছনে চড়ে তুষভান্ডার বাজারের দিকে যাচ্ছিলেন ইসমত আরা। এ সময় বিপরীত দিক থেকে আসা বুড়িমারীগামী একটি ফাঁকা ড্রামট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্বজনেরা মরদেহ নিজ বাড়িতে নিয়ে যান।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক বলেন, দুর্ঘটনাকবলিত ড্রামট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন