সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিলমারীতে রমজান ফুড প্যাকেজ বিতরণ করল সংযোগ ফাউন্ডেশন

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৩:৩৯ পিএম
চিলমারীতে সংযোগ ফাউন্ডেশনের রমজান ফুড প্যাকেজ বিতরণ
expand
চিলমারীতে সংযোগ ফাউন্ডেশনের রমজান ফুড প্যাকেজ বিতরণ

‘মানুষের জন্য, মানুষের পাশে’ এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সংযোগ ফাউন্ডেশনের উদ্যোগে রমজান ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে।

সোমবার (২ মার্চ) সকাল ১১টায় থানাহাট ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ২য় পর্যায়ে ১১৫টি পরিবারকে রমজান ফুড প্যাকেজ প্রদান করা হয়। পরে সংযোগ ফাউন্ডেশনের স্বেচ্ছা সেবকদের সার্বিক ব্যবস্থাপনায় এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

আয়োজকরা জানান, রমজান মাসে যেন নিম্ন আয়ের মানুষগুলো ইফতার ও সেহরির সময় ন্যূনতম কষ্ট ছাড়া খাদ্যের ব্যবস্থা করতে পারে—সে উদ্দেশ্যেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিতরণকৃত প্রতিটি ফুড প্যাকেজে ছিল ছোলা বুট (১ কেজি), তেল (আধা লিটার), মসুর ডাল (আধা কেজি), খেজুর (আধা কেজি) এবং চিনি (আধা কেজি)।

ফুড প্যাকেজ গ্রহণকারী সুবিধাভোগীরা সংযোগ ফাউন্ডেশনের জন্য দোয়া করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন