সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে মৃত্যুবরণ করা আ.লীগের সাবেক এমপির প্রথম জানাজা অনুষ্ঠিত 

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৩:২২ পিএম আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৩:২৩ পিএম
expand
ভারতে মৃত্যুবরণ করা আ.লীগের সাবেক এমপির প্রথম জানাজা অনুষ্ঠিত 

ভারতে মৃত্যুবরণ করা টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের প্রথম জানাজা অনুষ্ঠিত

সোমবার (২ মার্চ) দুপুর ১২ টার দিকে টাঙ্গাইল হ্যালিপ্যাড চত্বরে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন এডভোকেট বার সমিতি মসজিদের ইমাম মুফতি হাফিজুর রহমান। জানাজা নামাজে নিহতের পরিবার ও আইনজীবীবৃন্দ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে, সকালে বেনাপোল হয়ে নিহতের মরদেহ টাঙ্গাইল শহরের নিজ বাস ভবনে এসে পৌঁছায়।

সোমবার বিকেলে সখীপুর উপজেলার বেড়বাড়ী নিজ বাসভবনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন