

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস চাপায় ঘটনাস্থলেই মোঃ জাবেদ(৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খাঁনদীঘির উত্তর পাশে গাছবাড়িয়া বুলারতালুক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত জাবেদ উপজেলার পূর্ব সাতবাড়িয়া হাজির পাড়া গ্রামের মৃত মোহাম্মদ রফিকের ছেলে। তার স্ত্রী ও এক বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা মোঃ জাবেদ মোটরসাইকেল যোগে গাছবাড়িয়া খাঁনহাটে তার ব্যবসা প্রতিষ্ঠানে আসছিল এসময় কক্সবাজার মুখি একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো-ব-১৪-২১৩১ (হানিফ পরিবহন) তার মোটরসাইকেলের উপর চড়াও হয়ে মোটরসাইকেলসহ অন্তত ৫০-৬০ গজ দূরে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জাবেদের মাথা থেতলে যায় এবং সে ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে দোহাজারি হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
দোহাজারি হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মোঃ সালাউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক যাত্রীবাহী বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
মন্তব্য করুন
