

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের মাধবপুর উপজেলার নিজ গ্রামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলামকে বর্ণাঢ্য শোডাউন ও উষ্ণ সংবর্ধনার মাধ্যমে বরণ করে নিয়েছেন এলাকাবাসী।
গ্রামজুড়ে উৎসবমুখর পরিবেশে ফুলেল শুভেচ্ছা, স্লোগান এবং বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে পুরো এলাকা হয়ে ওঠে আনন্দঘন। স্থানীয়রা ভালোবাসা ও সম্মান জানিয়ে তাকে স্বাগত জানান।
এদিন তিনি পারিবারিক গোরস্তানে তার পিতা ও চাচার কবর জিয়ারত করেন। পরে নিজ গ্রামের বাড়িতে অবস্থানকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরবর্তীতে মাধবপুরে নিজ বাসভবনে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম তার মায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় পারিবারিক আবহে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, মায়ের সঙ্গে সাক্ষাতের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়—এই মুহূর্তে তা প্রকাশ করতে পারছি না।
স্থানীয়দের মতে, প্রিয় সন্তান হিসেবে গ্রামের মানুষের এই ভালোবাসা ও সম্মান ভবিষ্যতেও তাকে মানুষের পাশে থেকে কাজ করার প্রেরণা জোগাবে।
মন্তব্য করুন
