শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

বেড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, 'জয় বাংলা' স্লোগান

পাবনা প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৪ পিএম
বেড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন
expand
বেড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন

পাবনার বেড়া উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এমন ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গণ-অভ্যুত্থানের পর থেকে পরিত্যক্ত থাকা বেড়া বাজারে অবস্থিত উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রথমবারের মতো দলের নেতা-কর্মীদের উপস্থিতি দেখা গেছে। এ সময় তাঁরা শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও সাবেক এমপি ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছবি যুক্ত ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন করে 'জয় বাংলা' স্লোগান দেয়।

ভিডিওতে দেখা যায় কার্যালয়ে আসা নেতা-কর্মীদের একজন, বেড়া পৌরসভা প্যানেল মেয়র ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর আওয়ামী লীগ নেতা রাইসুল ইসলাম তারেক। বেড়া পৌর যুবলীগ নেতা রাজিবুল ইসলাম সেবু। বেড়া পৌর ১০নং ওয়ার্ড ছাত্রলীগ সাবেক সভাপতি সেচ্ছাসেবকলীগ নেতা সুমন সরদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বেড়া উপজেলা আওয়ামী লীগ নেতা রাইসুল ইসলাম তারেক বলেন, আমাদের দলীয় কার্যালয় দীর্ঘদিন ধরে তালাবদ্ধ ছিল। উপজেলা আওয়ামী লীগ সভাপতি আসিফ শামস্ রঞ্জন এর নির্দেশনায়। তালা ভেঙে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা সাবেক এমপি শামসুল হক টুকুর ছবি যুক্ত ব্যানার টাঙানো হয়।’ জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ে নতুন একটা তালা লাগিয়ে চলে আসি, যাতে পরে আমরা ঢুকতে পারি। সে সময় কেউ বাধা দেয়নি। দেশ ও দলের প্রয়োজনে আমরা সবসময় ঐক্যবদ্ধ। আগামীতে যেকোনো কর্মসূচির জন্য আমরা প্রস্তুত। পরবর্তীতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে বেড়া পৌর বিএনপির নেতাকর্মীরা সেই ব্যানার আগুনে জ্বালিয়ে দেয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X