

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাতক্ষীরায় স্মরণকালের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে আকস্মিক এই ভূকম্পনে কেঁপে ওঠে পুরো জেলা।
রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলারই অভ্যন্তরে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ২টার দিকে হঠাৎ করেই প্রচণ্ড ঝাঁকুনি শুরু হয়। জুমার নামাজের সময় হওয়ায় তখন অনেক মানুষ মসজিদে ছিলেন।
তীব্র কম্পন অনুভূত হতেই মুসল্লিদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে মসজিদ ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন।
শহরের বহুতল ভবনগুলো থেকে বাসিন্দারা দ্রুত রাস্তায় নেমে আসেন। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফেকার আলী রিপন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছে ৫.৩। এর উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়ন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এর আগে সাতক্ষীরায় এত শক্তিশালী ঝাঁকুনি তারা কখনো অনুভব করেননি। উৎপত্তিস্থল জেলার ভেতরে হওয়ায় কম্পনের তীব্রতা ছিল অনেক বেশি, যেটি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।
মন্তব্য করুন
