শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে আগুনে প্রবাসীর তিন বসতঘর ভস্মীভূত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৩ এএম
মুন্সীগঞ্জে আগুনে প্রবাসীর তিন বসতঘর ভস্মীভূত
expand
মুন্সীগঞ্জে আগুনে প্রবাসীর তিন বসতঘর ভস্মীভূত

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার জৈনসার ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ফ্রান্সপ্রবাসী পারভেজ তালুকদারের তিনটি বসতঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, জৈনসার ইউনিয়নের পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত পারভেজ তালুকদারের বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আশপাশে আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে সিরাজদীখান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে কাঠ ও টিনের তৈরি তিনটি বসতঘর এবং ঘরের ভেতরে থাকা আসবাবপত্রসহ মূল্যবান মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারের দাবি।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সিরাজদীখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ করে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X