শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

আফিল ব্রিকস-এ আগুন

যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৫ এএম
আফিল ব্রিকস-এ
expand
আফিল ব্রিকস-এ

যশোর সদরের হাটবিলা-জামতলা এলাকায় ইফতারের ঠিক আগ মুহূর্তে ভয়াবহ অগ্নিকাণ্ডে কেঁপে ওঠে শিল্পাঞ্চল। আফিল গ্রুপ-এর মালিকানাধীন আফিল ব্রিকসের ২ নম্বর শেডে হঠাৎ আগুন লাগার ঘটনায় শুধু হতাহতের ঘটনাই নয়, সামনে এসেছে শিল্প নিরাপত্তা ও উৎপাদন ব্যবস্থাপনা নিয়ে নতুন প্রশ্ন।

বৃহস্পতিবার সন্ধ্যার আগে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো শেডে। শ্রমিকরা কাজ ফেলে বাইরে বেরিয়ে আসেন। স্থানীয়রা ছুটে যান কারখানা প্রাঙ্গণে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সাতটি ইউনিট যশোর সদর, বাঘারপাড়া, নওয়াপাড়া ও মনিরামপুর স্টেশন থেকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে প্রায় এক ঘণ্টার চেষ্টায়।

উদ্ধারকাজে অংশ নিতে গিয়ে দুই ফায়ার সার্ভিস কর্মী ও এক শ্রমিক আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কারখানা কর্তৃপক্ষ বলছে, আগুনে শেডের ভেতরে থাকা বিপুল পরিমাণ কাঁচামাল ও প্রস্তুত পণ্য পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কন্ট্রোল রুম ও প্রোডাকশন রুমও। ফলে সাময়িকভাবে উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে স্থানীয় শ্রমিকদের কাজ ও আয়ের ওপর প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, চিমনি বা বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

অগ্নিকাণ্ডের আর্থিক ক্ষয়ক্ষতির হিসাব এখনো নিরূপণ হয়নি। তদন্ত প্রতিবেদন প্রকাশের পরই পরিষ্কার হবে ক্ষতির প্রকৃত চিত্র ও দায় নির্ধারণের বিষয়টি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X